২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৪৬-[৩৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৪৬-[৩৬]
وَعَن سعيدِ بْنِ الْعَاصِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «حقُّ كبيرِ الإِخوَةِ على صَغِيرِهِمْ حَقُّ الْوَالِدِ عَلَى وَلَدِهِ» . رَوَى الْبَيْهَقِيُّ الأحاديثَ الخمسةَ فِي «شعب الْإِيمَان»
সা'ঈদ ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : বড় ভাইয়ের অধিকার ছোট ভাইয়ের ওপর, যেমন- পিতার অধিকার তার পুত্রের উপর।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান বায়হাক্বী ৭৯২৯, য‘ঈফুল জামি‘ ২৭৩৬, য‘ঈফাহ্ ১৮৭৮। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, ‘‘মুহাম্মাদ ইবনু আস্ সায়িব আন্ নুকরা’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। দেখুন- য‘ঈফাহ্ ১৮৭৮।
