২৫/১৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৯৬৬-[২০] - দীন হলো কল্যাণ কামনা

সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - প্রথম অনুচ্ছেদ

দীন হলো নসিহত ও কল্যাণ কামনা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৯৬৬-[২০]

وَعَن تَمِيم الدَّارِيّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الدِّينُ النَّصِيحَةُ» ثَلَاثًا. قُلْنَا: لِمَنْ؟ قَالَ: «لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ». رَوَاهُ مُسْلِمٌ

তামীম আদ্ দারী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) তিনবার বললেন : দ্বীন হলো সহমর্মিতা বা কল্যাণ কামনা। আমরা জিজ্ঞেস করলাম : কার জন্য সহমর্মিতা? তিনি (ﷺ) বললেন : আল্লাহ তা'আলার জন্য, তাঁর কিতাবের জন্য, তাঁর রাসূল-এর জন্য, মুসলিমদের নেতার জন্য এবং সর্বসাধারণ মুসলিমের জন্য।

[১] সহীহ : মুসলিম ৯৫-(৫৫), নাসায়ী ৪২০০, তিরমিযী ১৯২৬, আবূ দাঊদ ৪৯৪৪, ইরওয় ২৬, গয়াতুল মারাম ৩৩২, সহীহুল জামি‘ ১৬১০, সহীহ আত্ তারগীব ২৩১৫, মা‘রিফাতুস্ সনান ওয়াল আসার লিল বায়হাক্বী ১০৩, মুসনাদুশ্ শাফি‘ঈ ১১৫২, আহমাদ ১৬৯৪০, আবূ ইয়া‘লা ২৩৭২, সহীহ ইবনু হিব্বান ৪৫৭৫, শু‘আবুল ঈমান ৫২৬৫, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৭৮২০, দারিমী ২৭৫৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২৫১, আল মু‘জামুল আওসাত্ব ১১৮৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৭০৯৯।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৯৬৬-[২০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) তিনবার বলেছেন, দীন হলো সহমর্মিতা বা কল্যাণ কামনা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কার জন্য? তিনি বললেন, আল্লাহর জন্য, তাঁর কিতাবের জন্য, তাঁর রাসূলের জন্য, মুসলিমদের নেতার জন্য এবং সাধারণ মুসলিমের জন্য। হাদিসটির মূল শিক্ষা হলো, ইসলামের ভেতরে আন্তরিকতা বড় জায়গা রাখে। নসিহত মানে শুধু কাউকে কথা বলা নয়; বরং কল্যাণ চাওয়া, সত্যের পাশে থাকা এবং দায়িত্বশীল মন রাখা। আল্লাহ, কিতাব ও রাসূলের ব্যাপারে আন্তরিকতা ঈমানের বিষয়। আর মুসলিম নেতা ও সাধারণ মানুষের জন্য কল্যাণ কামনা সমাজকে ভালো রাখে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দীনের একটি বড় শিক্ষা হলো আন্তরিক কল্যাণ কামনা।
  • নসিহত শুধু মুখের কথা নয়; এতে সত্যতা ও দায়িত্ববোধ থাকে।
  • সাধারণ মুসলিমের কল্যাণ চাওয়া ইসলামী চরিত্রের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন