২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৬৯-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৬৯-[২৩]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহর সৃষ্টির প্রতি অনুগ্রহ ও অনুকম্পা প্রদর্শনকারীদের প্রতি আল্লাহ রহমানুর রহীম অনুগ্রহ ও দয়া বর্ষণ করেন। সুতরাং তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে আকাশের মালিক তোমাদের প্রতি রহমাত বর্ষণ করবেন।
[১] সহীহ : আবী দাঊদ ৪৯৪১, তিরমিযী ২০০৬, সহীহুল জামি‘ ৩৫২২, সহীহ আত্ তারগীব ২২৫৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯২৫, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৩৫৫, আহমাদ ৬৪৯৪, শু‘আবুল ঈমান ১১০৪৮, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৪৬০, আল মু‘জামুল আওসাত্ব ৯০১৩, আল মুসতাদরাক ৭২৭৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৮৩৬২।
