২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৭০-[২৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৭০-[২৪]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَلَمْ يُوَقِّرْ كَبِيرَنَا وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আমাদের ছোটদেরকে অনুগ্রহ করে না, আমাদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না, ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না, সে আমাদের দলের নয়। [তিরমিযী; আর ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেন, এ হাদীসটি গরীব।]
[১] য‘ঈফ : তিরমিযী ১৯২১, য‘ঈফ আত্ তারগীব ১৩৯৩, য‘ঈফুল জামি‘ ৪৯৩৮। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘লায়স ইবনু আবী সুলায়ম’’ নামের একজন য‘ঈফ রাবী। এছাড়াও শরীকও য‘ঈফ। দেখুন- য‘ঈফাহ্ ২১০৮।
