২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৭৬-[৩০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৭৬-[৩০]
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَنَاصِحٌ الرَّاوِي لَيْسَ عِنْدَ أصحابِ الحَدِيث بِالْقَوِيّ
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোন ব্যক্তি কর্তৃক তার সন্তানকে শিষ্টাচারের একটি কথা শিখানো এক সা' পরিমাণ খাদ্য দান করার চেয়েও উত্তম।ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেন : এ হাদীসটি গরীব। এর রাবী নাসিহ” হাদীসবিদদের মতে সবল নয়।"
[১] য‘ঈফ : তিরমিযী ১৯৫১, সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৮৮৭, য‘ঈফুল জামি‘উস্ সগীর ৪৬৪২, আহমাদ ২০৯০০, শু‘আবুল ঈমান ৮৬৫৭। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘নাসিহ’’ (ناصح) নামের একজন ব্যক্তি, যে হাদীস বর্ণনায় য‘ঈফ। দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৮৮৭।
