২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৭৭-[৩১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৭৭-[৩১]
وَعَنْ أَيُّوبَ بْنِ مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا نَحَلَ وَالِدٌ وَلَدَهُ مِنْ نُحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا عِنْدِي حَدِيث مُرْسل
আইয়ূব ইবনু মূসা (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর পিতার মাধ্যমে তাঁর পিতামহ থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোন পিতা তার সন্তানকে শিষ্টাচারের চেয়ে শ্রেয় কোন বস্তু দান করে না। [তিরমিযী, বায়হাক্বী’র “শু‘আবুল ঈমানে” বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেন, আমার মতে এটা মুরসাল হাদীস।]
[১] য‘ঈফ : তিরমিযী ১৯৫২, সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১১২১, য‘ঈফুল জামি‘উস সগীর ৫২২৭, আহমাদ ১৬৭১৭, শু‘আবুল ঈমান ১৬৭৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩০৫৬, আল মু‘জামুল আওসাত্ব ৩৬৫৮, আল মুসতাদরাক ৭৬৭৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২৩৬৫। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ দু’টি : ১. ‘আমির ইবনু সলিহ আল খয্যায (الخزاز) য‘ঈফ। ২. মুরসাল- বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১১২১।
