২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৭৮-[৩২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৭৮-[৩২]
وَعَن عَوْف بن مَالك الْأَشْجَعِيّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا وَامْرَأَةٌ سَفْعَاءُ الْخَدَّيْنِ كَهَاتَيْنِ يَوْمَ الْقِيَامَةِ» . وَأَوْمَأَ يَزِيدُ بْنُ ذُرَيْعٍ إِلَى الْوُسْطَى وَالسَّبَّابَةِ «امْرَأَةٌ آمَتْ مِنْ زَوْجِهَا ذَاتُ مَنْصِبٍ وجمالٍ حبَستْ نفسهاعلى يتاماها حَتَّى بانوا أوماتوا» رَوَاهُ أَبُو دَاوُد
আওফ ইবনু মালিক আশজা'ঈ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমি ও বিবর্ণ গণ্ডদ্বয়বিশিষ্টা মহিলা ক্বিয়ামাতের দিন এরূপ হব। ইয়াযীদ ইবনু যুরাই (রহিমাহুল্লাহ) নিজের মধ্যমা ও তর্জনী অঙ্গুলির প্রতি ইঙ্গিত করলেন। আর বিবর্ণ গালবিশিষ্ট মহিলার ব্যাখ্যা করতে গিয়ে তিনি (ﷺ) বলেন, যে মহিলা নিজের স্বামী হারিয়েছে (মৃত্যু বা তুলাক্বের কারণে), যার জাঁকজমক ও রূপ রয়েছে; কিন্তু ইয়াতীম সন্তানদের লালন-পালনের উদ্দেশে নিজেকে বন্দি করে রেখেছে, তার ইয়াতীম সন্তানের বয়ঃপ্রাপ্ত হয়ে পৃথক হওয়া বা মৃত্যুবরণ পর্যন্ত।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫১৪৯, য‘ঈফাহ্ ১১২২, য‘ঈফ আত্ তারগীব ১৫১১, য‘ঈফ আল আদাবুল মুফরাদ ২৮, আহমাদ ২৪০০৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৪৫৩০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আন্ নুহাস (النهاس) ইবনু কহাম (قهم)’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১১২২।
