২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৮৮-[৪২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৮৮-[৪২]
وَعَن ابْن مَسْعُود قَالَ: قَالَ رجل للنَّبِي اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ لِي أَنْ أَعْلَمَ إِذَا أَحْسَنْتُ أَوْ إِذَا أَسَأْتُ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا سَمِعْتَ جِيرَانَكَ يَقُولُونَ: قَدْ أَحْسَنْتَ فَقَدْ أَحْسَنْتَ. وَإِذَا سَمِعْتَهُمْ يَقُولُونَ: قَدْ أَسَأْتَ فقد أَسَأْت . رَوَاهُ ابْن مَاجَه
ইবনু মাস'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি আল্লাহর নবী (ﷺ)-কে জিজ্ঞেস করল : হে আল্লাহর রাসূল! আমি কিভাবে জানব যে, আমি ভালো কাজ করলাম কিংবা খারাপ কাজ করলাম? নবী (ﷺ) বললেন : যখন তুমি তোমার প্রতিবেশীকে বলতে শুনবে যে, তুমি ভালো করেছ, তবে তুমি ভালো কাজ করলে। আর যখন তুমি তোমার প্রতিবেশীকে বলতে শুনবে যে, তুমি খারাপ কাজ করেছ, তবে তুমি খারাপ কাজ করলে।
[১] সহীহ : ইবনু মাজাহ ৪২২৩, সহীহ ইবনু হিব্বান ৫২৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৩২৭, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ১৯৭৪৯, আহমাদ ৩৮০৮, হিলইয়াতুল আওলিয়া ৫/৪৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০২৮০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০৮৯৮।
