২৫/১৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তা'আলার জন্য বান্দার প্রতি ভালোবাসা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০০৯-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০০৯-[৭]
وَعَنْ أَنَسٍ أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ؟ قَالَ: «وَيْلَكَ وَمَا أَعْدَدْتَ لَهَا؟» قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ. قَالَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ» . قَالَ أَنَسٌ: فَمَا رَأَيْتُ الْمُسْلِمِينَ فَرِحُوا بِشَيْءٍ بَعْدَ الْإِسْلَامِ فَرَحَهُمْ بِهَا. مُتَّفق عَلَيْهِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল : হে আল্লাহর রাসূল! কেয়ামত কখন হবে? তিনি (ﷺ) বললেন : তোমার জন্য পরিতাপ। কেয়ামতের জন্য তুমি কী প্রস্তুত করেছ? সে জবাবে বলল, আমি কিছুই করিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-কে ভালোবাসী। তিনি (ﷺ) বললেন : তুমি তার সাথেই হবে যাকে তুমি ভালোবাসো। (রাবী) আনাস (রাঃ) বলেন : ইসলাম আবির্ভাবের পর মুসলিমদেরকে আমি কোন কথায় এতটা খুশি হতে দেখিনি, যতটা তারা খুশি হয়েছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর এ বাণীতে।
[১] সহীহ : বুখারী ৬১৬৭, মুসলিম ১৬২-(২৬৩৯), সহীহ আত্ তারগীব ৩০৩২, সহীহ আল আদাবুল মুফরাদ ২৭০, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৪৯৭, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২০৩১৭, আহমাদ ১২০১৩, মুসনাদে আবূ ইয়া‘লা ৩৫৫৬, সহীহ ইবনু হিব্বান ৮, দারাকুত্বনী ৩, হিলইয়াতুল আওলিয়া ৭/৩০৯, আল মু‘জামুল আওসাত্ব ৪১০, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ২৯৯২।
