২৫/১৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তা'আলার জন্য বান্দার প্রতি ভালোবাসা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০১৬-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০১৬-[১৪]
وَعَن الْمِقْدَام بن معديكرب عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذا أحب الرجل أَخَاهُ فليخبره أَنه أحبه» . رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
মিক্বদাম ইবনু মা'দীকারিব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : যখন কোন ব্যক্তি তার কোন মুসলিম ভাইকে ভালোবাসে, সে যেন তাকে খবর দিয়ে দেয় যে, সে তাকে ভালোবাসে।
[১] সহীহ : আবূ দাঊদ ৫১২৪, তিরমিযী ২৫১৫, সহীহ আল আদাবুল মুফরাদ ৪২১, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১০০৩৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ৪১৮।
