২৫/১৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তা'আলার জন্য বান্দার প্রতি ভালোবাসা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০১৭-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০১৭-[১৫]
وَعَنْ أَنَسٍ قَالَ: مَرَّ رَجُلٌ بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ نَاسٌ. فَقَالَ رَجُلٌ ممَّنْ عِنْده: إِني لأحب هَذَا فِي اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْلَمْتَهُ؟» قَالَ: لَا. قَالَ: «قُمْ إِلَيْهِ فَأَعْلِمْهُ» . فَقَامَ إِلَيْهِ فَأَعْلَمَهُ فَقَالَ: أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ. قَالَ: ثُمَّ رَجَعَ. فَسَأَلَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِمَا قَالَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ وَلَكَ مَا احْتَسَبْتَ» رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» . وَفِي رِوَايَةِ التِّرْمِذِيِّ: «الْمَرْءُ مَعَ من أحبَّ ولَه مَا اكْتسب»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট দিয়ে গমন করল। নবী (ﷺ)-এর কাছে তখন লোকজন ছিল। তাঁর কাছে উপস্থিত লোকেদের মধ্য থেকে একজন বলল, আমি এ ব্যক্তিকে আল্লাহরই উদ্দেশে ভালোবাসী। তখন নবী (ﷺ) বললেন : তুমি কি তাকে এ কথা জানিয়েছ? লোকটি বলল : না। তিনি (ﷺ) বললেন : উঠো এবং তাকে জানিয়ে দাও। তখন লোকটি উঠে তার নিকট গেল এবং তাকে জানিয়ে দিলো। তখন লোকটি জবাবে বলল, তোমাকে সে সত্তা ভালোবাসবেন, যাঁর সন্তুষ্টির জন্য তুমি আমাকে ভালোবেসেছ।রাবী (আনাস (রাঃ)) বলেন : অতঃপর লোকটি ফিরে এলে নবী (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন। তখন লোকটি রাসূল (ﷺ)-কে তাই জানাল, যা গমনকারী বলেছে। তখন নবী (ﷺ) বললেন : তুমি কেয়ামতের দিন ঐ ব্যক্তির সাথে থাকবে, যাকে তুমি ভালোবাসো। আর তুমি তোমার নিয়্যাতের বিনিময় পাবে।তিরমিযীর এক বর্ণনায় আছে যে, মানুষ সে ব্যক্তির সাথে থাকবে, যে তাকে ভালোবাসে এবং সে জিনিসের বিনিময় পাবে, যা সে নিয়্যাত দ্বারা অর্জন করেছে।
[১] হাসান : শু‘আবুল ঈমান ৯০১১, আবূ দাঊদ ৫১৫২, তিরমিযী ২৩৮৬।
