২৫/১৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তা'আলার জন্য বান্দার প্রতি ভালোবাসা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০২৩-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০২৩-[২১]
وَعَن أَسمَاء بنت يزِيد أَنَّهَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ؟» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «خِيَارُكُمُ الَّذِينَ إِذَا رُؤوا ذُكِر الله» رَوَاهُ ابْن مَاجَه
আসমা বিনতু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন যে, আমি কি তোমাদেরকে বলে দেব না যে, তোমাদের মধ্যে ভালো লোক কে? সহাবায়ে কিরাম (রাঃ) জিজ্ঞেস করলেন : জ্বী হ্যাঁ, হে আল্লাহর রাসূল! তিনি (ﷺ) বললেন : তোমাদের মধ্যে ভালো লোক সে ব্যক্তি, যাকে দেখলে আল্লাহ তা'আলার কথা স্মরণে আসে।
[১] : য‘ঈফ : ইবনু মাজাহ ৪১১৯, য‘ঈফুল জামি‘ ২১৭৪, শু‘আবুল ঈমান ১১১০৮। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে বর্ণনাকারী ‘‘শাহ্র ইবনু হাওশাব’’, সে খুব বেশি ভুল করত। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/৪৪৪ পৃঃ।
