২৫/১৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তা'আলার জন্য বান্দার প্রতি ভালোবাসা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০২৬-[২৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০২৬-[২৪]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ فِي الْجَنَّةِ لَعُمُدًا مِنْ يَاقُوتٍ عَلَيْهَا غُرَفٌ مِنْ زَبَرْجَدٍ لَهَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ تُضِيءُ كَمَا يُضِيءُ الْكَوْكَبُ الدُّرِّيُّ» . فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَنْ يَسْكُنُهَا؟ قَالَ: «الْمُتَحَابُّونَ فِي اللَّهِ وَالْمُتَجَالِسُونَ فِي اللَّهِ وَالْمُتَلَاقُونَ فِي اللَّهِ» . رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ فِي «شُعَبِ الْإِيمَانِ»
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জান্নাতে ইয়াকূতের স্তম্ভ রয়েছে, এর উপর পান্নার নির্মিত অট্টালিকা রয়েছে। ঐ অট্টালিকার দরজাসমূহ সদা উন্মুক্ত। এমন উজ্জ্বল ও চকচক করছে যেন উজ্জ্বল তারকা। সহাবায়ে কিরাম (রাঃ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! এতে কারা বাস করবে? তিনি (ﷺ) বললেন : সেসব লোক, যারা একমাত্র আল্লাহ তা'আলার উদ্দেশে পরস্পরকে ভালোবাসে, একমাত্র আল্লাহর উদ্দেশে পরস্পর বসে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য পরস্পর দেখা-সাক্ষাৎ করে।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৯০০২, য‘ঈফুল জামি‘ ১৮৯৭, য‘ঈফ আত্ তারগীব ১৭৮২। য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘মুহাম্মাদ ইবনু আবূ হুমায়দ’’ নামের একজন বর্ণনাকারী য‘ঈফ। দেখুন- য‘ঈফাহ্ ১৮৯৭, হিদায়াতুর্ রুওয়াত ৪/৪৪৫ পৃঃ।
