২৫/১৭. অধ্যায়ঃ
সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৪৭-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৪৭-[২১]
وَعَن الْمُسْتَوْرد عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَكَلَ بِرَجُلٍ مُسْلِمٍ أُكْلَةً فَإِنَّ اللَّهَ يُطعِمُه مثلَها منْ جهنَّمَ ومَن كَسا ثَوْبًا بِرَجُلٍ مُسْلِمٍ فَإِنَّ اللَّهَ يَكْسُوهُ مِثْلَهُ مِنْ جَهَنَّمَ وَمَنْ قَامَ بِرَجُلٍ مَقَامَ سُمْعَةٍ وَرِيَاءٍ فَإِنَّ اللَّهَ يَقُومُ لَهُ مَقَامَ سُمْعَةٍ ورياءِ يَوْم الْقِيَامَة» . رَوَاهُ أَبُو دَاوُد
মুস্তাওরিদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি কোন মুসলিমের পরোক্ষ নিন্দা করে বা মন্দ বলে এক গ্লাস খেলো, আল্লাহ তা'আলা তাকে সে পরিমাণ জাহান্নামের আগুন খাওয়াবেন। যে ব্যক্তি কোন মুসলিমের অপদস্থ ও অপমানের বিনিময়ে কাপড় পরিধান করল, আল্লাহ তা'আলা সেটার বিনিময়ে তাকে সমপরিমাণ জাহান্নামের আগুনের পোশাক পরিধান করাবেন। আর যে ব্যক্তি কাউকে দাঁড় করায় বা নিজে দণ্ডায়মান হয়ে লোকেদেরকে নিজের বুজুর্গি শোনায় বা নিজের শ্রেষ্ঠত্ব দেখায়, ক্বিয়ামাতের দিন স্বয়ং আল্লাহ তা'আলা তার ত্রুটি-বিচ্যুতি ও দুর্বলতা শোনানোর জন্য এবং দেখানোর জন্য তাকে দাঁড় করাবেন।
[১] সহীহ : আবূ দাঊদ ৪৮৮১, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯৩৪, সহীহুল জামি‘ ৬০৮৩, আহমাদ ১৮০১১, শু‘আবুল ঈমান ৬৭১৭, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৭১২০, আল মু‘জামুল আওসাত্ব ৬৯৭, মুসনাদে আবূ ইয়া‘লা ৬৮৫৮।
