২৫/১৭. অধ্যায়ঃ
সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৪৬-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৪৬-[২০]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم: لما عرجَ بِي ربِّي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمِشُونَ وجوهَهم وصدورهم فَقُلْتُ: مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ؟ قَالَ: هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ . رَوَاهُ أَبُو دَاوُد
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন আল্লাহ তা'আলা আমাকে উপরে নিয়ে গেলেন, আমি সেখানে এমন লোকেদের কাছ দিয়ে অতিক্রম করলাম, যাদের নখ তামার তৈরি। সেসব নখ দ্বারা তারা তাদের মুখমণ্ডল ও বক্ষ খোঁচাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম: হে জিবরীল। এরা কারা? জিবরীল (আ.) বললেন: এরা সেসব লোক, যারা মানুষের মাংস খায় (গীবত করে) এবং মানুষের পিছনে লেগে থাকে।
[১] সহীহ : আবূ দাঊদ ৪৮৭৮, আহমাদ ৯৩৩৪০, শু‘আবুল ঈমান ৬৭১৬, সহীহ আত্ তারগীব ২৮৩৯, আল মু‘জামুল আওসাত্ব ৮, সহীহুল জামি‘ ৫২১৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫৩৩।
