২৫/১৭. অধ্যায়ঃ
সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা - তৃতীয় অনুচ্ছেদ
জিহ্বার হিফাযাত বলতে অশ্লীল-অবাঞ্ছিত কথা-বার্তা ইত্যাদি থেকে জিহ্বাকে রক্ষা করা। গীবাত বলা হয় তোমার মুসলিম ভাইয়ের মধ্যে বিদ্যমান কোন দোষ তার অসাক্ষাতে আলোচনা করা যা সে শুনলে তা অপছন্দ করবে। তার মধ্যে যদি দোষটি না থাকে তবে সেটা হবে বুহতান বা অপবাদ।আরবীতে (আরবি) বলা হয় গালি প্রদান করা, অভিসম্পাত করা। এতে জীবিত-মৃত, উপস্থিত- অনুপস্থিত সকলেই এর অন্তর্ভুক্ত।
মিশকাতুল মাসাবিহ : ৫০৫১-[২৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৫১-[২৫]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَادَ الْفَقْرُ أَنْ يَكُونَ كفرا وكادَ الحسدُ أَن يغلب الْقدر»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: দারিদ্র্যতা যেন প্রায়ই কুফ্রীর সীমানা পর্যন্ত পৌছিয়ে দেবে, আর হিংসা বা উচ্চাশা যেন তাক্বদীরের উপর জয়লাভ করবে।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৬৬১২, হিলইয়াতুল আওলিয়া ৩/৫৩, য‘ঈফুল জামি‘ ৪১৪৮। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘ইয়াযীদ আর্ রুকাশী’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। দেখুন- য‘ঈফাহ্ ৪০৮০।
