২৫/১৮. অধ্যায়ঃ
আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৫৪-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৫৪-[২]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَشَجِّ عَبْدِ الْقَيْسِ: إِنَّ فِيكَ لَخَصْلَتَيْنِ يُحِبُّهُمَا الله: الْحلم والأناة . رَوَاهُ مُسلم
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী "আবদুল কায়স" গোত্রের গোত্রপতিকে বললেন: তোমার মধ্যে দু'টো চরিত্র এমন আছে যে, আল্লাহ তা'আলা সেটা পছন্দ করেন- ১. সহনশীলতা ও ২. ধীরস্থিরতা বা চিন্তা-ভাবনা করে কাজ করা।
[১] সহীহ : মুসলিম ২৫-(১৭), তিরমিযী ২০১১, ইবনু মাজাহ ৪১৮৮, আবূ দাঊদ ৫২২৫, সহীহ আত্ তারগীব ২৬৭৮, সহীহ আল আদাবুল মুফরাদ ৪৫৬, আহমাদ ১১১৭৫, মুসনাদে আবূ ইয়া‘লা ৬৮৪৮, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১২৭৯৫৬ আল মু‘জামুস্ সগীর ৭৯২, আল মু‘জামুল আওসাত্ব ৪১৮, ২৩৭৪; আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০৭৭।
