২৫/১৮. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫০৫৫-[৩] - শিষ্টাচার
আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫০৫৫-[৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫০৫৫-[৩]
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْأَنَاةُ مِنَ اللَّهِ وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ». رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ فِي عَبْدِ الْمُهَيْمِنِ بْنِ عَبَّاس الرَّاوِي من قبل حفظه
সাহল বিন সা‘দ আস-সাঈদী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: ধীরস্থিরভাবে কাজ করা আল্লাহ তা'আলার পক্ষ থেকে আসে, আর তাড়াহুড়া করে কাজ করা শয়তানের পক্ষ থেকে আসে।
[১] য‘ঈফ : তিরমিযী ২০১২, য‘ঈফুল জামি‘উস্ সগীর ২৩০০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৫৭০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আবদুল মুহায়মিন ইবনু ‘আব্বাস ইবনু সাহল’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/৪৫৬ পৃঃ।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
