২৫/১৮. অধ্যায়ঃ
আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৫৬-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৫৬-[৪]
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا حَلِيمَ إِلَّا ذُو تَجْرُبَةٍ» رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيب
আবূ সা'ঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ বলেছেন: যে দ্বিধা-দ্বন্দ্ব অতিক্রম করেছে, সে ব্যতীত কেউ সহনশীল হয় না এবং যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে ব্যতীত কেউ বিচারক হয় না।
[১] য‘ঈফ : তিরমিযী ২০৩৩, আহমাদ ১১০৫৬, য‘ঈফাহ্ ৫৬৪৬, য‘ঈফুল জামি‘উস্ সগীর ৬২৮৩, ইবনু হিব্বান ১৯৩, শু‘আবুল ঈমান ৪৬৪৮, হিলইয়াতুল আওলিয়া ৮/৩২৪, আল মুসতাদরাক ৭৭৯৯, আল আদাবুল মুফরাদ ৫৬৫। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘দার্রাজ’’ নামের বর্ণনাকারী আছে, যার উপাধি আবুস্ সাম্হ, সে য‘ঈফ। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৫৬৪৬।
