২৫/১৮. অধ্যায়ঃ
আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৬৭-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৬৭-[১৫]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الِاقْتِصَادُ فِي النَّفَقَةِ نِصْفُ الْمَعِيشَةِ وَالتَّوَدُّدُ إِلَى النَّاسِ نِصْفُ الْعَقْلِ وَحُسْنُ السُّؤَالِ نِصْفُ الْعِلْمِ» رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الْأَرْبَعَةَ فِي شُعَبِ الْإِيمَانِ
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ব্যয় নির্বাহের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা জীবন-যাপনের অর্ধেক, মানুষের প্রতি ভালোবাসা জ্ঞানের অর্ধেক এবং জ্ঞান অর্জনের উদ্দেশে সুন্দরভাবে প্রশ্ন করা বিদ্যার অর্ধেক।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৬৫৬৮, য‘ঈফুল জামি‘ ২২৮৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৩৬, আল মু‘জামুল আওসাত্ব ৬৭৪৪। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘মুখয়স (مخيس) ও হাফস্’’ নামের দু’ বর্ণনাকারীই মাজহূল বা অপরিচিত। ইমাম যাহাবী (রহিমাহুল্লাহ) বলেনঃ হিশাম ইবনু ‘আম্মার মুখয়স থেকে মুনকার হাদীস বর্ণনা করত। দেখুন- য‘ঈফাহ্ ১৫৭।
