২৫/১৯. অধ্যায়ঃ
নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৬৮-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৬৮-[১]
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ تَعَالَى رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ وَيُعْطِي عَلَى الرِّفْقِ مَا لَا يُعْطِي عَلَى الْعُنْفِ وَمَا لَا يُعْطِي عَلَى مَا سِوَاهُ» . رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَةٍ لَهُ: قَالَ لِعَائِشَةَ: «عَلَيْكِ بِالرِّفْقِ وَإِيَّاكِ وَالْعُنْفَ وَالْفُحْشَ إِنَّ الرِّفْقَ لَا يَكُونُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ وَلَا يُنْزَعُ مِنْ شَيْء إِلَّا شانه»
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলা নিজে নম্র, তিনি নম্রতাকেই ভালোবাসেন। তিনি কঠোরতার উপর যা দান করেন না, তা নম্রতার জন্য দান করেন। নম্রতা ছাড়া অন্যকিছুতেই তা দান করেন না। মুসলিম-এর অপর বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) ‘আয়িশাহ্ (রাঃ)-কে বললেন : নম্রতাকে নিজের জন্য বাধ্যতামূলক করে নাও এবং কঠোরতা ও নির্লজ্জতা থেকে নিজেকে রক্ষা করো। কেননা যে জিনিসের মধ্যে নম্রতা আছে, সে নম্রতাই তার সৌন্দর্য বৃদ্ধির কারণ হয়। আর যে জিনিস থেকে নম্রতাকে প্রত্যাহার করা হয়, সেটা ত্রুটিপূর্ণ হয়ে যায়।
[১] সহীহ : মুসলিম ৭৭-(২৫৯৩), আবূ দাঊদ ৪৮০৭, সহীহুল জামি‘ ১৭৭১, ইবনু মাজাহ ৩৬৮৮, সহীহ আত্ তারগীব ২৬৬৪, সহীহ আল আদাবুল মুফরাদ ৩৬৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৬৮২, মুওয়াত্ত্বা মালিক ৩৫৯০, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ৯২৫১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৩১৩, আহমাদ ১৬৮০৫, মুসনাদে আবূ ইয়া‘লা ৪৯০, আর মু‘জামুস্ সগীর ২২১, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৭২৪১, আল মু‘জামুল আওসাত্ব ২৯৩৪ আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৩১৭।
