২৫/১৯. অধ্যায়ঃ
নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৮৩-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৮৩-[১৬]
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْتَ وَأَتْبِعِ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ والدارمي
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন : তুমি যখন যেভাবে থাকবে, আল্লাহ তা'আলাকে ভয় করবে। মন্দ কাজ হয়ে গেলে সাথে সাথেই ভালো কাজ করবে। কারণ ভালো কাজ মন্দকে মুছে ফেলে। আর মানুষের সাথে সদাচরণ করবে।
[১] হাসান : আহমাদ ২১৩৫৪, তিরমিযী ১৯৮৭, দারিমী ২৭৯১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৬৫৫, মুসনাদুল বাযযার ৪০২২, হিলইয়াতুল আওলিয়া ৪/৩৭৮, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৬৭১৭, আল মু‘জামুস্ সগীর ৫৩০।
