২৫/১৯. অধ্যায়ঃ
নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৮২-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৮২-[১৫]
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ قَائِمِ اللَّيْل وصائم النَّهَار» . رَوَاهُ أَبُو دَاوُد
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, মুমিনগণ তাদের উত্তম চরিত্র দ্বারা রাতে ‘ইবাদাতকারীর ও দিনে সাযিমের (রোযাদারের) মর্যাদা লাভ করে থাকবে।
[১] সহীহ : আবূ দাঊদ ৪৭৯৮, সহীহুল জামি‘ ১৯৩২, সহীহ আত্ তাগীব ওয়াত্ তারহীব ২৬৪৩, আহমাদ ২৪৫৯৫, শু‘আবুল ঈমান ৭৯৯৭।
