২৫/১৯. অধ্যায়ঃ
নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৮৭-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৮৭-[২০]
وَعَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُسْلِمُ الَّذِي يُخَالِطُ النَّاسَ وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ أَفْضَلُ مِنَ الَّذِي لَا يُخَالِطُهُمْ وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وابنُ مَاجَه
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
যে মুসলিম মানুষের সাথে মিলেমিশে বাস করে এবং মুসলিমের জ্বালা-যন্ত্রণায় ধৈর্যধারণ করে, সে ঐ মুসলিমের চেয়ে উত্তম, যে মানুষের সাথে মিশে না এবং তাদের জ্বালা-যন্ত্রণা সহ্য করে না।
[১] সহীহ : তিরমিযী ২৫০৭, ইবনু মাজাহ ৪০৩২, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯৩৯, সহীহ আল আদাবুল মুফরাদ ৩০০, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬২২০, আহমাদ ৫০২২, হিলইয়াতুল আওলিয়া ৭/৩৬৫, আল মু‘জামুল কাবীর ৬৬০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০৬৬৯।
