২৫/১৯. অধ্যায়ঃ
নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৮৮-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৮৮-[২১]
وَعَن سهلِ بن معاذٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ يَقْدِرُ عَلَى أَنْ يُنفِّذَه دعاهُ اللَّهُ على رؤوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُخَيِّرَهُ فِي أَيِّ الْحُورِ شَاءَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث غَرِيب
মু'আয (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি তার নিজের রাগকে সংযত করে রাখে এমন অবস্থায় যে, সে নিজের রাগ দ্বারা নিজের মনোবৃত্তিকে চরিতার্থ করতে পারে, কেয়ামতের দিন আল্লাহ তা'আলা তাকে সৃষ্টিকুলের সম্মুখে ডাকবেন এবং যে হূরকে সে পছন্দ করে, তাকে সে হূরকেই বেছে নেয়ার জন্য অনুমতি দেয়া হবে।
[১] হাসান : আবূ দাঊদ ৪৭৭৭, তিরমিযী ২০২১, ইবনু মাজাহ ৪১৮৬, আহমাদ ১৫৬৩৭, মুসনাদে আবূ ইয়া‘লা ১৪৯৭, শু‘আবুল ঈমান ৮৩০৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৭০৮।
