২৫/১৯. অধ্যায়ঃ
নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৮৯-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৮৯-[২২]
وَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ عَنْ سُوَيْدِ بْنِ وَهْبٍ عَنْ رَجُلٍ مِنْ أَبْنَاءِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَبِيهِ قَالَ: «مَلأ اللَّهُ قلبَه أمْناً وإِيماناً» وَذُكِرَ حَدِيثُ سُوْيَدٍ: «مَنْ تَرَكَ لِبْسَ ثَوْبِ جما ل» فِي «كتاب اللبَاس»
ইমাম আবূ দাউদ (রহিমাহুল্লাহ)-এর এক রিওয়ায়াতে আছে, যা সুওয়াইদ ইবনু ওয়া (রহিমাহুল্লাহ) নাবী (সাঃ)-এর সহাবীর সন্তান হতে বর্ণনা করেছেন। উক্ত ব্যক্তি তাঁর পিতা হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : আল্লাহ তাআলা ঐ ব্যক্তির অন্তরকে ঈমান ও শান্তি দ্বারা ভরে দেবেন। আর সুওয়াইদ (রহিমাহুল্লাহ)-এর مَنْ تَرَكَ لِبْسَ ثَوْبِ جَمَالٍ হাদীসটি كِتَابُ اللِّبَاسِ-এ বর্ণিত হয়েছে।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৭৭৮। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে একজন অপরিচিত ব্যক্তি আছে। দেখুন- য‘ঈফাহ্ ১৯১২।
