২৫/১৯. অধ্যায়ঃ
নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৯৩-[২৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৯৩-[২৬]
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْحَيَاءَ وَالْإِيمَانَ قُرَنَاءُ جَمِيعًا فإِذا رفع أَحدهمَا رفع الآخر»
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : লজ্জা ও ঈমানকে এক স্থানে রাখা হয়েছে (অর্থাৎ- এরা পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত)। যখন তাদের মধ্য থেকে একটিকে উঠিয়ে নেয়া হয়, তখন অপরটিকেও উঠিয়ে নেয়া হয়।
[১] সহীহ : শু‘আবুল ঈমান ৭৭২৬, সহীহ আত্ তারগীব ২৬৩, সহীহ আল আদাবুল মুফরাদ ৯৯১, মুসান্নাফ ইবনু আল শায়বাহ্ ৩০৩৭২, আর মুসতাদরাক ৫৮।
