২৫/১৯. অধ্যায়ঃ
নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১০০-[৩৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১০০-[৩৩]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُنْبِئُكُمْ بِخِيَارِكُمْ؟» قَالُوا: بَلَى. قَالَ: «خِيَارُكُمْ أَطْوَلُكُمْ أَعْمَارًا وَأَحْسَنُكُمْ أَخْلَاقًا» رَوَاهُ أَحْمد
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমি কি বলে দেব না যে, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কে? সহাবায়ে কিরাম বললেন : জ্বী হ্যাঁ, হে আল্লাহর রাসূল! তিনি বললেন : তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম, যার বয়স বেশি এবং যার চরিত্র ভালো।
[১] সহীহ : আহমাদ ৭২১২, সহীহ আত্ তারগীব ৩৩৬১, সিলসিলাতুস্ সহীহাহ্ ১২৯৮ আল মুসতাদরাক ১২৫৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৭৫৬।
