২৫/২০. অধ্যায়ঃ
রাগ ও অহংকার - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১১৩-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১১৩-[১০]
وَعَن عَطِيَّة بن عُرْوَة السعديّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْغَضَبَ مِنَ الشَّيْطَانِ وَإِنَّ الشَّيْطَانَ خُلِقَ مِنَ النَّارِ وَإِنَّمَا يُطْفَأُ النَّارُ بِالْمَاءِ فَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
‘আতিয়্যাহ্ ইবনু ‘উরওয়াহ্ আস্ সা'দী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : রাগ শায়ত্বনের পক্ষ থেকে আসে এবং শাযত্বনকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। আগুন পানি দ্বারা নেভানো যায়। যখন তোমাদের মধ্যে কারো রাগ আসে, তবে সে যেন ওজু করে।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৭৮৪, য‘ঈফুল জামি‘ ১৫১০, য‘ঈফাহ্ ৫৮২, আহমাদ ১৭৯৮৫, শু‘আবুল ঈমান ৮২৯১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩৮৮১। আলবানী (রহিমাহুল্লাহ) প্রথমে আল কালিমুত্ব ত্বইয়িব ২২৭ নং হাদীসে সহীহ বলেছিলেন। পরবর্তীতে ৫৮২৯ নং হাদীসে য‘ঈফাতে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি তার কোন শাহিদ হাদীস পাইনি। فليغسل এর পরিবর্তে فَلْيَتَوَضَّأْ শব্দ পেয়েছি। তবে তার সানাদ মাজহূল, য‘ঈফ। দেখুন- তারাজু‘আতে আলবানী ১/২১ পৃঃ, হাঃ ১৪।
