২৫/২২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১৪০-[৪] - সৎ আদেশ না করলে শাস্তির ভয়

ভালো কাজের আদেশ - দ্বিতীয় অনুচ্ছেদ

সৎ আদেশ ও মন্দ নিষেধ না করলে দোয়া কবুলের ভয়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫১৪০-[৪]

عَنْ حُذَيْفَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ بِالْمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ عِنْدِهِ ثُمَّ لَتَدْعُنَّهُ وَلَا يُسْتَجَاب لكم». رَوَاهُ التِّرْمِذِيّ

হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন : ঐ পবিত্র সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, নিম্নোক্ত দু'টো বিষয়ের মধ্যে একটি অবশ্যই হবে। হয় অবশ্যই তুমি সৎকাজের আদেশ দান করবে এবং মন্দকাজ হতে নিষেধ করবে; নতুবা অনতিবিলম্বে আল্লাহ তা'আলা তোমাদের ওপর আজাব নাযিল করবেন। অতঃপর তোমরা তাঁর কাছে প্রার্থনা করবে; কিন্তু তোমাদের প্রার্থনা গ্রহণ করা হবে না।

[১] হাসান : তিরমিযী ২১৬৯, সহীহুল জামি‘ ৭০৭০, সহীহ আত্ তারগীব ২৩১৩, আহমাদ ২৩৩০১, আবূ ইয়া‘লা ৫০৩৫, শু‘আবুল ঈমান ৭৫৫৮ হিলইয়াতুল আওলিয়া ১/২৭৯, আল মুজামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩৯৭, আল মু‘জামুল আওসাত্ব ১৩৭৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০৬৯৪।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১৪০-[৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم শপথ করে বলেছেন, তোমরা অবশ্যই সৎকাজের আদেশ করবে এবং মন্দকাজ থেকে নিষেধ করবে। নতুবা আশঙ্কা আছে, আল্লাহ তোমাদের ওপর তাঁর পক্ষ থেকে আযাব পাঠাবেন। এরপর তোমরা দোয়া করবে, কিন্তু তা গ্রহণ করা হবে না। হাদিসটি সমাজে দাওয়াত ও নৈতিক দায়িত্বের গুরুত্ব বোঝায়। মানুষ যদি মন্দকে মন্দ না বলে, ভালোকে ভালো না ডাকে, তাহলে অন্যায় স্বাভাবিক হয়ে যায়। তবে এই কাজ জ্ঞান, নরম ভাষা ও সাধ্য অনুযায়ী হওয়া দরকার। মূল শিক্ষা হলো, মুসলিম সমাজে ভালো কাজের ডাক ও মন্দ কাজ থেকে সতর্ক করা বন্ধ হয়ে গেলে তা বড় ক্ষতির কারণ হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সৎ কাজের আদেশ ও মন্দ থেকে নিষেধ করা গুরুত্বপূর্ণ দায়িত্ব।
  • সমাজে অন্যায় ছড়িয়ে পড়লে তার ক্ষতি সবার ওপর আসতে পারে।
  • দোয়া কবুলের জন্য আমল ও দায়িত্বের দিকেও তাকানো দরকার।
  • দাওয়াত জ্ঞান, নরম ভাষা ও সাধ্য অনুযায়ী হওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন