২৫/২২. অধ্যায়ঃ
ভালো কাজের আদেশ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৪১-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৪১-[৫]
وَعَن الْعرس بن عَمِيرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا عُمِلَتِ الْخَطِيئَةُ فِي الْأَرْضِ مَنْ شَهِدَهَا فَكَرِهَهَا كَانَ كَمَنْ غَابَ عَنْهَا وَمَنْ غَابَ عَنْهَا فَرَضِيَهَا كَانَ كَمَنْ شَهِدَهَا» . رَوَاهُ أَبُو دَاوُد
উরস ইবনু 'আমীরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : পৃথিবীর বুকে যখন কোন গুনাহ করা হয়, তখন যে ব্যক্তি সেটাকে মনে মনে খারাপ জানবে, সে ঐ স্থানে উপস্থিত থাকলে, তাকে ঐ ব্যক্তির ন্যায় মনে করা হবে, যে ব্যক্তি সেখানে উপস্থিত নেই। আর যে ব্যক্তি সেখানে উপস্থিত নেই কিন্তু সেসব খারাপ কাজকে মনে মনে ভালোবাসে, সে ঐ ব্যক্তির মতোই হবে, যে সেখানে উপস্থিত আছে।
[১] হাসান : আবূ দাঊদ ৪৩৪৫, সহীহুল জামি‘ ৬৮৯, সহীহুত্ তারগীব ২৩২৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩৭৯০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৪৯৪৩।
