২৫/২২. অধ্যায়ঃ
ভালো কাজের আদেশ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৫৩-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৫৩-[১৭]
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَسْأَلُ الْعَبْدَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ: مَا لَكَ إِذَا رَأَيْتَ الْمُنْكَرَ فَلَمْ تُنْكِرْهُ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَيُلَقَّى حُجَّتَهُ فَيَقُولُ: يَا رَبِّ خِفْتُ النَّاسَ وَرَجَوْتُكَ «. رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ فِي» شُعَبِ الْإِيمَانِ
আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ মহীয়ান-গরীয়ান কেয়ামতের দিন বান্দাকে জিজ্ঞেস করবেন এবং বলবেন, যখন শারী'আত বিরোধী কাজ সংঘটিত হতে দেখছিলে, তখন তোমার কি হয়েছিল যে, তুমি এতে নিষেধ করতে পারনি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন : ঐ বান্দাকে আল্লাহ তা'আলার পক্ষ থেকে প্রমাণ শিখিয়ে দেয়া হবে। যখন আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করার মর্যি করবেন, তখন সে বলবে, হে আল্লাহ! আমি মানুষের যুলম-অত্যাচারের ভয়ে ভীত ছিলাম এবং তোমারই ক্ষমার আশা পোষণ করেছিলাম।
[১] সানাদ জায়্যিদ (إسند جيد) : শু‘আবুল ঈমান ৭৫৭৫, সহীহ ইবনু হিব্বান ৭৩৬৮, মুসনাদে আবূ ইয়া‘লা ১০৮৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯২৯।
