২৫/২২. অধ্যায়ঃ
ভালো কাজের আদেশ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৫২-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৫২-[১৬]
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْحَى اللَّهُ عَزَّ وَجَلَّ إِلى جبريلَ عَلَيْهِ السَّلَامُ: أَنِ اقْلِبْ مَدِينَةَ كَذَا وَكَذَا بِأَهْلِهَا قَالَ: يارب إِنَّ فِيهِمْ عَبْدَكَ فُلَانًا لَمْ يَعْصِكَ طَرْفَةَ عَيْنٍ . قَالَ: فَقَالَ: اقْلِبْهَا عَلَيْهِ وَعَلَيْهِمْ فَإِنَّ وَجهه لم يتمعر فِي سَاعَة قطّ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ মহীয়ান- গরীয়ান জিবরীল(আঃ)-কে আদেশ করেন যে, অমুক শহর বা জনপদটিকে সেটার বাসিন্দাসহ উল্টিয়ে দাও। তখন জিব্রীল (আঃ) বললেন : হে প্রভু! ঐ জনপদে তোমার অমুক বান্দা রয়েছে, যে এক মুহূর্ত তোমার নাফরমানি করেনি। রাসূল (ﷺ) বললেন : আল্লাহ তা'আলা বলেন, তার ও তাদের সকলের ওপর শহরটিকে উল্টিয়ে দাও। কারণ ঐ ব্যক্তির মুখমণ্ডল পাপীদের পাপাচার দেখে আমার সন্তুষ্টির জন্য এক মুহূর্তের জন্যও পরিবর্তন হয়নি। অর্থাৎ- সে পাপীদের পাপ এক মুহূর্তের জন্যও খারাপ মনে করেনি।
[১] য‘ঈফ জিদ্দান (খুবই দুর্বল) : শু‘আবুল ঈমান ৭৫৯৫। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আম্মার ইবনু সায়ফ’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। ইমাম যাহাবী তাকে য‘ঈফ বলেছেন, আর ইমাম দারাকুত্বনী তাকে মাতরূক বলেছেন। আর ‘উবায়দুল্লাহ ইবনু ইসহাকব আল আত্বার নামের বর্ণনাকারী সম্পর্কেও ইমাম যাহাবী (রহিমাহুল্লাহ) বলেনঃ তারা তাকে য‘ঈফ বলেছেন। দেখুন- য‘ঈফাহ্ ১৯০৪, হিদায়াতুর্ রুওয়াত ৪/৪৯১।
