২৫/২২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১৫১-[১৫] - কঠিন সময়ে সত্যের পাশে থাকা

ভালো কাজের আদেশ - তৃতীয় অনুচ্ছেদ

শেষ যামানায় সত্য জানা ও মন্দকে ঘৃণা করা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫১৫১-[১৫]

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ تُصِيبُ أُمَّتِي فِي آخِرِ الزَّمَانِ مِنْ سُلْطَانِهِمْ شَدَائِدُ لَا يَنْجُو مِنْهُ إِلَّا رَجُلٌ عَرَفَ دِينَ اللَّهِ فَجَاهَدَ عَلَيْهِ بِلِسَانِهِ وَيَدِهِ وَقَلْبِهِ فَذَلِكَ الَّذِي سَبَقَتْ لَهُ السَّوَابِقُ وَرَجُلٌ عَرَفَ دِينَ اللَّهِ فَصَدَّقَ بِهِ وَرَجُلٌ عَرَفَ دِينَ اللَّهِ فَسَكَتَ عَلَيْهِ فَإِنْ رَأَى مَنْ يَعْمَلُ الْخَيْرَ أَحَبَّهُ عَلَيْهِ وَإِنْ رَأَى مَنْ يَعْمَلُ بِبَاطِلٍ أَبْغَضَهُ عَلَيْهِ فَذَلِكَ يَنْجُو على إبطانه كُله»

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : শেষ যামানায় আমার উম্মাতের ওপর তাদের শাসকদের পক্ষ থেকে কঠিন বিপদ আপতিত হবে। ঐ বিপদ থেকে শুধু সেসব লোকই রেহাই পাবে, যারা আল্লাহ তা'আলার দীন সম্পর্কে জ্ঞাত থাকবে। সে তার নিজের মুখ, হাত ও অন্তর দ্বারা সত্যকে প্রকাশ করার জন্য জিহাদ করবে। এ ব্যক্তির সৌভাগ্য তার জন্য অগ্রগামী হয়েছে।অন্য আরেক ব্যক্তি হবে, যে আল্লাহ তা'আলার দীন সম্পর্কে জানবে, এতে বিশ্বাস স্থাপন করবে। অন্য এক ব্যক্তি হবে, যে আল্লাহর দীন সম্পর্কে জানবে; কিন্তু চুপচাপ থাকবে। যখন কাউকে কোন নেক কাজ করতে দেখবে, তখন তাকে ভালোবাসবে। আর যখন কাউকে অসৎকাজ করতে দেখবে, তখন তাকে ঘৃণা করবে। এ ব্যক্তিও অন্তরে ভালোবাসা ও বিদ্বেষভাব লুকায়িত রাখার কারণে পরিত্রাণ পাবে।

[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান। হাদীসটি দু’টি কারণে য‘ঈফ : ১ম- ইনক্বিতা‘ জাবির ইবনু যায়দ-এর মাঝে। আর ২য়টি- য‘ঈফ সালিম আল মুরাদী। আর সে হলো ইবনু ‘আবদুল ওয়াহিদ, অথবা ইবনুল আ‘লা অথবা ‘আবদুল ‘আলা; তাকে ইমাম নাসায়ী ও ইবনু মা‘ঈন য‘ঈফ বলেছেন। দেখুন- য‘ঈফাহ্ ৬৭২৫।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১৫১-[১৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে শেষ যামানায় শাসকদের পক্ষ থেকে কঠিন বিপদের কথা এসেছে। বলা হয়েছে, এমন অবস্থায় যে ব্যক্তি আল্লাহর দীন জানে এবং নিজের মুখ, হাত ও অন্তর দিয়ে সত্য প্রকাশের জন্য চেষ্টা করে, তার জন্য সৌভাগ্যের কথা বলা হয়েছে। আরেক ব্যক্তি দীন জানে এবং তাতে বিশ্বাস রাখে। আরেকজন দীন জানে, কিন্তু চুপ থাকে; তবে ভালো কাজ দেখলে ভালোবাসে এবং মন্দ কাজ দেখলে ঘৃণা করে। তার অন্তরের ভালোবাসা ও ঘৃণার কারণে তার মুক্তির কথা এসেছে। হাদিসটি সত্য প্রকাশ, দীন জানা, অন্তরের অবস্থান এবং মন্দকে ঘৃণা করার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দীন সম্পর্কে জ্ঞান কঠিন সময়ে মানুষকে পথ দেখায়।
  • সত্যকে মুখ, হাত ও অন্তর দিয়ে প্রকাশের চেষ্টা করা প্রশংসনীয়।
  • ভালো কাজকে ভালোবাসা এবং মন্দকে ঘৃণা করা অন্তরের দায়িত্ব।
  • চুপ থাকলেও মন্দকে পছন্দ করা যাবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন