২৫/২২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১৫০-[১৪] - আমানতে খিয়ানত ও লোভের পরিণাম
ভালো কাজের আদেশ - দ্বিতীয় অনুচ্ছেদ
আমানতে খিয়ানত ও প্রয়োজনের বেশি নেওয়ার ক্ষতি
মিশকাতুল মাসাবীহ : ৫১৫০-[১৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫১৫০-[১৪]
وَعَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْزِلَتِ الْمَائِدَةُ مِنَ السَّمَاءِ خُبْزًا وَلَحْمًا وَأُمِرُوا أَنْ لَا يَخُونُوا وَلَا يَدَّخِرُوا لِغَدٍ فَخَانُوا وَادَّخَرُوا وَرَفَعُوا لغَدٍ فمُسِخوا قَردةً وخَنازيرَ». رَوَاهُ التِّرْمِذِيّ
আম্মার ইবনু ইয়াসির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মূসা (আঃ)-এর ক্বওমের ওপর আকাশ থেকে রুটি ও গোশতের থালা অবতীর্ণ করা হয়েছিল এবং তাদেরকে আদেশ করা হয়েছিল আমানাতে খিয়ানাত না করার। অর্থাৎ- প্রয়োজনের অধিক নেবে না ও অন্যের অংশেও হাত দেবে না এবং আগামীকালের জন্য সঞ্চয় করে রাখবে না। কিন্তু তারা খিয়ানাত করল ও সঞ্চয়ও করল এবং অন্য দিনের জন্য কিছু খাবার রেখেও দিলো। এজন্য আল্লাহ তা'আলা কর্তৃক তাদের আকৃতি-অবয়ব পরিবর্তন করে বানর ও শূকর বানিয়ে দেয়া হলো।
[১] য‘ঈফ : তিরমিযী ৩০৬১। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ এর সনদে ‘‘কতাদাহ্’’ নামক বর্ণনাকারীগণ একজন প্রসিদ্ধ মুদাল্লিস ব্যক্তি। আর সে ‘‘আন’’ দ্বারা হাদীস বর্ণনা করেছেন। মুসনাদে আবূ ইয়া‘লা ১৬৫১।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১৫০-[১৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে মূসা আঃ-এর কওমের ওপর আকাশ থেকে রুটি ও গোশতের থালা নাযিল হওয়ার কথা এসেছে। তাদেরকে বলা হয়েছিল, তারা যেন খিয়ানত না করে, প্রয়োজনের বেশি না নেয়, অন্যের অংশে হাত না দেয় এবং আগামী দিনের জন্য জমিয়ে না রাখে। কিন্তু তারা খিয়ানত করল, সঞ্চয় করল এবং অন্য দিনের জন্য খাবার রেখে দিল। এর পরিণতিতে আল্লাহ তাদের আকৃতি বদলে বানর ও শূকর বানিয়ে দেন। এখানে আমানত, লোভ, ভাগের অধিকার এবং আল্লাহর নির্দেশ মানার শিক্ষা আছে। হাদিসটি মানুষকে শেখায়, নিয়ামত পেলে সীমা মানা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর দেওয়া নিয়ামতে খিয়ানত করা বড় অপরাধ।
- প্রয়োজনের বেশি নেওয়া ও অন্যের অংশে হাত দেওয়া নিন্দনীয়।
- নির্দেশ অমান্য করে জমিয়ে রাখা শাস্তির কারণ হয়েছিল।
- নিয়ামত পেলে লোভ নয়, আমানতদারি দরকার।
