২৫/২২. অধ্যায়ঃ
ভালো কাজের আদেশ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৫৪-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৫৪-[১৮]
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنَّ الْمَعْرُوفَ وَالْمُنْكَرَ خَلِيقَتَانِ تُنْصَبَانِ لِلنَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فَأَمَّا الْمَعْرُوفُ فَيُبَشِّرُ أَصْحَابَهُ وَيُوعِدُهُمُ الْخَيْرَ وَأَمَّا الْمُنْكَرُ فَيَقُولُ: إِلَيْكُمْ إِلَيْكُمْ وَمَا يَسْتَطِيعُونَ لَهُ إِلَّا لُزُومًا «. رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيّ فِي» شعب الإِيمان
আবূ মূসা আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সেই পবিত্র সত্তার কসম! যাঁর হাতে মুহাম্মাদ-এর প্রাণ, কেয়ামতের দিন সৎ ও অসৎ কাজগুলোকে বিশেষ আকৃতিতে তৈরি করা হবে এবং তাদের সম্মুখে উপস্থাপন করা হবে। ভালো কাজগুলো তার ‘আমালকারীকে সুসংবাদ দেবে এবং ভালো ফলাফলের অঙ্গীকার করবে। আর মন্দ কাজগুলো তার ‘আমালকারীকে বলবে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। প্রকৃতপক্ষে তারা দূর হয়ে যাওয়ার শক্তি পাবে না; বরং তার সাথেই জড়িয়ে থাকবে।
[১] য‘ঈফ : আহমাদ ১৯০৫০। হাদীসিট য‘ঈফ হওয়ার কারণ, এর বর্ণনাকারীগুলো বিশ্বস্ত তবে ‘‘কতাদাহ্ ও হাসান বাসরী’’ মুদাল্লিস রাবী। আর তারা দু’ জনের ‘আন দ্বারা হাদীস বর্ণনা করেছে। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/৪৯১ পৃঃ।
