২৬/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১৫৯-[৫] - মুমিনের ভালো কাজ নষ্ট হয় না

মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - প্রথম অনুচ্ছেদ

মুমিনের ভালো কাজের প্রতিদান নষ্ট হয় না

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫১৫৯-[৫]

وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مُؤْمِنًا حَسَنَةً يُعْطَى بِهَا فِي الدُّنْيَا وَيُجْزَى بِهَا فِي الْآخِرَةِ وَأَمَّا الْكَافِرُ فَيُطْعَمُ بِحَسَنَاتِ مَا عَمِلَ بِهَا لِلَّهِ فِي الدُّنْيَا حَتَّى إِذَا أَفْضَى إِلَى الْآخِرَةِ لَمْ يَكُنْ لَهُ حَسَنَة يجزى بهَا». رَوَاهُ مُسلم رواہ مسلم (56 / 2808)، (7089) ۔ (صَحِيح)

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ কোন মুমিনের ভালো কাজকে নষ্ট করেন না, দুনিয়াতেও তার বিনিময় প্রদান করেন এবং আখিরাতেও তার প্রতিদান দেন। আর কাফির আল্লাহর জন্য যেসব ভালো কাজ করে দুনিয়াতে তার বিনিময় ভোগ করে, অবশেষে যখন সে আখিরাতে পৌঁছবে, তখন তার (আমলনামায়) কোন ভালো কাজ থাকবে না যার প্রতিদান সে পেতে পারে।

সহীহঃ মুসলিম ৫৬-(২৮০৮), সিলসিলাতুস সহীহাহ ৫২, মুসনাদে আহমাদ ১২২৫৯, সহীহুল জামি' ২৭৩৪, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ১১৭৮, আবু ইয়া'লা ২৮৪৪, শুআবুল ঈমান ২৭৯।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫১৫৯-[৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আল্লাহর ন্যায়বিচার ও আমলের প্রতিদানের কথা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, আল্লাহ কোনো মুমিনের ভালো কাজ নষ্ট করেন না। দুনিয়াতেও সে এর বিনিময় পায় এবং আখিরাতেও প্রতিদান পায়। আর কাফির আল্লাহর জন্য যে ভালো কাজ করে, দুনিয়ায় তার ফল ভোগ করে; কিন্তু আখিরাতে তার আমলনামায় এমন ভালো কাজ থাকবে না, যার প্রতিদান সে পেতে পারে। এই হাদিসে মুমিনের আমলের মর্যাদা, আখিরাতের হিসাব এবং দুনিয়ার ফলের সীমা বোঝানো হয়েছে। ভালো কাজ ছোট মনে না করে আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুমিনের ভালো কাজ আল্লাহ নষ্ট করেন না।
  • ভালো কাজের কিছু ফল দুনিয়াতেও আসতে পারে, আখিরাতেও প্রতিদান থাকে।
  • শুধু দুনিয়ার ফল পাওয়া আখিরাতের সফলতার সমান নয়।
  • আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করা মুমিনের পথ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন