২৫/২২. অধ্যায়ঃ
ভালো কাজের আদেশ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৪৭-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৪৭-[১১]
وَعَنْ عَدِيِّ بْنِ عَدِيٍّ الْكِنْدِيِّ قَالَ: حَدَّثَنَا مَوْلًى لَنَا أَنَّهُ سَمِعَ جَدِّي رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ تَعَالَى لَا يُعَذِّبُ الْعَامَّةَ بِعَمَلِ الْخَاصَّةِ حَتَّى يَرَوُا الْمُنْكَرَ بَيْنَ ظَهْرَانِيهِمْ وَهُمْ قَادِرُونَ عَلَى أَنْ يُنْكِرُوهُ فَلَا يُنْكِرُوا فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَذَّبَ اللَّهُ العامَّةَ والخاصَّةَ» . رَوَاهُ فِي «شرح السّنة»
আদী ইবনু 'আদী আল কিন্দী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
এক মুক্ত গোলাম আমাদের নিকট বর্ণনা করেন যে, আমার দাদাকে বলতে শুনেছি, তিনি বলেছেন : আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, আল্লাহ তা'আলা কোন জাতিকে তাদের বিশেষ কোন লোকের পাপের কারণে শাস্তি প্রদান করবেন না, যতক্ষণ না ঐ জাতির অধিকাংশ লোক ঐ পাপের কথা জানতে পারবে যে, তাদের মধ্যে খারাপ কাজ করা হচ্ছে এবং তারা সেটা প্রতিরোধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিরোধ না করে। যখন তারা এরূপ করে, তখন আল্লাহ তা'আলা ঐ জাতির সকলকে ব্যাপকভাবে শাস্তি প্রদান করেন।
[১] য‘ঈফ : শারহুস্ সুন্নাহ্ ৪১৫৫। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ এর সনদে ‘‘মাওলা’’র অজ্ঞতা থাকার কারণে য‘ঈফ। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/৪৮৮। য‘ঈফুল জামি‘ ১৬৭৫, আহমাদ ১৭৭২০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩৭৮৮।
