২৬/০. অধ্যায়ঃ
মন-গলানো উপদেশমালা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১৮৯-[৩৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১৮৯-[৩৫]
وَعَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَغْبَطُ أَوْلِيَائِي عِنْدِي لَمُؤْمِنٌ خَفِيفُ الْحَاذِ ذُو حَظٍّ مِنَ الصَّلَاةِ أَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ وَأَطَاعَهُ فِي السِّرِّ وَكَانَ غَامِضًا فِي النَّاسِ لَا يُشَارُ إِلَيْهِ بِالْأَصَابِعِ وَكَانَ رِزْقُهُ كَفَافًا فَصَبَرَ عَلَى ذَلِكَ» ثُمَّ نَقَدَ بِيَدِهِ فَقَالَ: «عُجِّلَتْ مَنِيَّتُهُ قَلَّتْ بَوَاكِيهِ قَلَّ تُراثُه» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه اسنادہ ضعیف ، رواہ احمد (5 / 252 ح 22520) و الترمذی (2347) [و ابن ماجہ (4117) بسند آخر فیہ صدقۃ بن عبداللہ و ایوب بن سلیمان ضعیفان)] * علی بن یزید : ضعیف جدًا و عبید اللہ بن زحر : ضعیف ، و للحدیث طرق کلھا ضعیفۃ کما حققتہ فی تخریج مسند الحمیدی (911) و النھایۃ (30) ۔ (ضَعِيفٌ)
আবূ উমামাহ্ (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : আমার বন্ধুদের মধ্যে সে মুমিনই আমার নিকট ঈর্ষার পাত্র, যে ইহকাল ঝামেলামুক্ত, সালাতের ব্যাপারে আন্তরিক, আল্লাহর 'ইবাদাত ভালোভাবে আদায় করে এবং গোপনীয় অবস্থায় আল্লাহর আনুগত্যে থাকে। মানুষের কাছে অপরিচিত— তার প্রতি অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করা হয় না, তার রিক্ত প্রয়োজন পরিমাণ হয় এবং তাতেই সে তুষ্ট থাকে।এ কথাগুলো বলে নবী (ﷺ) নিজের হাতের অঙ্গুলির মধ্যে চুটকি মেরে বললেন : এ অবস্থায় হঠাৎ একদিন তাকে মৃত্যু গ্রাস করে। তার জন্য ক্রন্দনকারিণীও কম হয় এবং মীরাসের সম্পদও স্বল্প ছেড়ে যায়।
যঈফ : কারণ ‘উবায়দুল্লাহ ইবনু যুহার (زحر) আলী ইবনু ইয়াযীদ থেকে বর্ণনা করেছে। আর এ সানাদটি খুবই য'ঈফ। আর তার সূত্রে মুসনাদে আহমাদ ৫/২৫৪, ২৫৫, ইবনু সা'দ ১/৩৮১, ইবনু মাজাহ ৪১১৭, তথ্য সূত্রে আর তাতেও দু'জন যঈফ বর্ণনাকারী আছে। হিলওয়াতুল আওলিয়া ১৪ পৃ., ৫ম খণ্ড, হা. ৫১১৭, য'ঈফ আত্ তারগীব ওয়াত তারহীব ১৮৬৪।
