২৬/১. অধ্যায়ঃ
গরিবদের ফজিলত ও নবী (ﷺ)-এর জীবন-যাপন - প্রথম অনুচ্ছেদ
ফাযীলাত বা মর্যাদা দ্বারা উদ্দেশ্য অতিরিক্ত সাওয়াব ও পুরস্কার। ধন-সম্পদের মাধমে অর্জিত মর্যাদার কথা বুঝানো হয়নি। নাবী (সা.)-এর জীবন ’ইবাদতের ক্ষেত্রে ছিল সবচেয়ে সমৃদ্ধ এবং বর্ণাঢ্য। কিন্তু জীবনের সুখ-সামগ্রী ও খানাপিনায় তিনি ছিলেন দরিদ্রের মতো।
মিশকাতুল মাসাবিহ : ৫২৩১-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৩১-[১]
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُبَّ أَشْعَثَ مَدْفُوعٍ بِالْأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ» . رَوَاهُ مُسلم رواہ مسلم (138 / 2622)، (6682) ۔ (صَحِيح)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : এমন অনেক লোক আছে— যাদের মাথার চুল এলোমেলো, মানুষের দুয়ার হতে বিতাড়িত। তবে সে যদি আল্লাহর নামে শপথ করে তখন তা পূরণ করেন।
সহীহ মুসলিম ২৪-(১৫৭৫), বুখারী ৬০৭১, আবু দাউদ ৪৫৯৫, তিরিমিযী ২৬০৫, ইবনু মাজাহ ৪১১৬, সুনান আন্ নাসায়ী ৪৭৫৫, সহীহুল জামি ৮৭০২, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ২৯০৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৬৪৩, মা'রিফাতুস্ । সুনান ওয়াল আসার লিল বায়হাকী ৫০৮৪, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২০৬১২, ‘আবদ ইবনু হুমায়দ ৪৭৭, মুসনাদে আবূ ইয়া'লা ৩৫১৯, আল মু'জামুল আওসাত্ব ৮৬১, আল মুসতাদরাক লিল হাকিম ৪৭১৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৬৩০৬, আস্ সুনানুস্ সুগরা ৩১৫৮।
