২৬/৪. অধ্যায়ঃ
তাওয়াক্কুল (আল্লাহর উপর ভরসা) ও সবর (ধৈর্যধারণ) প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩১৩-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩১৩-[১৯]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْكِي نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ ضَرَبَهُ قَوْمُهُ فَأَدْمَوْهُ وَهُوَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ وَيَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ» . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3477) و مسلم (105 / 1792)، (4646) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
ইবনু মাস্‘উদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি যেন এখনও রাসূলুল্লাহ (ﷺ)-এর দিকে তাকাচ্ছি যখন তিনি কোন একজন এমন নবীর ঘটনা বর্ণনা করছিলেন, যাকে তার আপন কওমের লোকেরা প্রহার করে রক্তাক্ত করেছিল, আর তিনি নিজের চেহারা হতে রক্ত মুছছিলেন, আর বলছিলেন, হে আল্লাহ! তুমি আমার ক্বওমের কৃত অপরাধ ক্ষমা করে দাও। কেননা তারা অজ্ঞ।
সহীহ বুখারী ৩৪৭৭, মুসলিম ১০৫-(১৭৯২), আবূ ইয়া'লা ৫২১৬, মুসনাদে আহমাদ ৪১০৭।
