২৬/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩১৪-[১] - অন্তর ও আমলই আসল মূল্য

লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

রিয়া হচ্ছে মূলত মানুষকে দেখানোর উদ্দেশে কোন নেক আমল করা। আর সুম‘আহ্ হচ্ছে, মানুষকে শুনানোর জন্য কোন ভালো কাজ বা ভালো কথা বলা। এতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আসল উদ্দেশ্য থাকে না। কখনো উভয় শব্দকে এই অর্থ বুঝানোর জন্য তাগিদ হিসেবে নিয়ে আসা হয়। এর বিপরীত শব্দ হচ্ছে ইখলাস তথা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একনিষ্ঠভাবে কোন কাজ করা। (মিরক্বাতুল মাফাতীহ)

আল্লাহ অন্তর ও আমল দেখেন

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৩১৪-[১]

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَا ينظر إِلَى صوركُمْ وَلَا أموالِكم وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ». رَوَاهُ مُسْلِمٌ رواہ مسلم (34 /2564)، (6543) ۔ (صَحِيح)

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নিঃসন্দেহে আল্লাহ তা'আলা তোমাদের বাহ্যিক আকৃতি ও সম্পদের প্রতি দৃষ্টি দেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের প্রতি দৃষ্টি দেন।

সহীহঃ মুসলিম ৩৪-(২৫৬৪), মুসনাদে আহমাদ ৭৮১৪, সহীহ ইবনু হিব্বান ৩৯৪।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩১৪-[১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে মানুষের আসল মর্যাদার মাপকাঠি পরিষ্কার করা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ তোমাদের বাহ্যিক আকৃতি ও সম্পদের দিকে দৃষ্টি দেন না; বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে দৃষ্টি দেন। মানুষ অনেক সময় চেহারা, পোশাক, সম্পদ বা সামাজিক অবস্থান দিয়ে মূল্যায়ন করে। কিন্তু আল্লাহর কাছে মূল বিষয় হলো অন্তর কেমন এবং কাজ কেমন। এই হাদিস নিয়ত, ইখলাস ও আমলের গুরুত্ব মনে করায়। বাহ্যিক সৌন্দর্য বা ধনসম্পদ নিজে কোনো চূড়ান্ত মানদণ্ড নয়। তাই মুমিনের কাজ হলো নিজের অন্তরকে শুদ্ধ করার চেষ্টা করা, আমলকে ঠিক রাখা এবং লোকের চোখের চেয়ে আল্লাহর দৃষ্টি নিয়ে বেশি ভাবা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর কাছে বাহ্যিক চেহারা মূল মাপকাঠি নয়।
  • অন্তরের অবস্থা ও আমল ঠিক রাখা জরুরি।
  • সম্পদ দিয়ে মানুষের আসল মূল্য নির্ধারণ করা ঠিক নয়।
  • লোকের চোখের চেয়ে আল্লাহর দৃষ্টি বেশি গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন