২৬/৫. অধ্যায়ঃ

লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৩৪-[২১]

وَعَن مَحْمُود بن لبيد أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ» قالول: يَا رَسُولَ اللَّهِ وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ؟ قَالَ: «الرِّيَاءُ» . رَوَاهُ أَحْمَدُ. وَزَادَ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» : يَقُولُ اللَّهُ لَهُمْ يَوْمَ يُجَازِي الْعِبَادَ بِأَعْمَالِهِمْ: اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاؤُونَ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً وَخَيْرًا؟ اسنادہ حسن ، رواہ احمد (5 / 428 ح 24036) و البیھقی فی شعب الایمان (6831 ، نسخۃ محققۃ : 6412) ۔ (صَحِيح)

মাহমুদ ইবনু লাবীদ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন : আমি তোমাদের জন্য যে ব্যাপারে সর্বাপেক্ষা বেশি আশঙ্কা করছি তা হলো ছোট শির্ক। লোকেরা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল! ছোট শির্ক কি? তিনি (ﷺ) বললেন, লোক দেখানো 'আমাল।আর ইমাম বায়হাক্বী (রহিমাহুল্লাহ) শু'আবুল ঈমানে অতিরিক্ত বর্ণনা করেছেন, বান্দাদের 'আমালের বিনিময়ের দিন আল্লাহ তা'আলা ঐ সমস্ত লোকেদেরকে বলবেন, যাও তোমরা সেই সমস্ত লোকেদের কাছে, যাদেরকে দেখিয়ে দুনিয়াতে 'আমাল করেছিলে আর লক্ষ্য করো তাদের নিকট থেকে কোন বিনিময় বা কোন কল্যাণ পাও কি না?"

সহীহ: শুআবূল ঈমান ৬৮৩১, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩২, আল মুজামুল কাবীর লিত তবারানী ৪১৩৯।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন