২৬/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩৩৫-[২২] - মন-গলানো উপদেশমালা
লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫৩৩৫-[২২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৩৩৫-[২২]
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّ رَجُلًا عَمِلَ عَمَلًا فِي صَخْرَةٍ لَا بَابَ لَهَا وَلَا كَوَّةَ خَرَجَ عَمَلُهُ إِلَى النَّاسِ كَائِنا مَا كَانَ» اسنادہ حسن، رواہ البیھقی فی شعب الایمان (6940، نسخۃ محققۃ : 6541) [و احمد (3 / 28) و الحاکم 4 / 314 ح 7877) و ابن حبان (الاحسان : 5649 / 5678) و ابن وھب صرح بالسماع عندہ] و اصلہ عند ابن ماجہ (4167)
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যদি কোন ব্যক্তি এমন কঠিন পাথরের অভ্যন্তরে বসে 'আমাল করে- যার কোন দরজা বা জানালা নেই, এক সময় তার সেই ‘আমাল মানুষের কাছে প্রকাশ হয়ে পড়বেই, চাই তা (ভালো বা মন্দ) যে কোন ধরনের ‘আমালেই হোক বা কেন?
যঈফ: আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৯৪০, যঈফাহ ১৮০৭, কারণ সনদে দাররাজ আছে, আবূল হায়সাম থেকে দাররাজ-এর বর্ণিত হাদীস যঈফ; যঈফাহ্ ১৮০৭, সহীহ ইবনু হিব্বান ১৯৪২, হাকিম ৪/৩১৪।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
