২৬/৫. অধ্যায়ঃ
লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৩৬-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৩৬-[২৩]
وَعَن عُثْمَان بن عَفَّان قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ سَرِيرَةٌ صَالِحَةً أَوْ سَيِّئَةً أَظْهَرَ اللَّهُ مِنْهَا رِدَاءً يُعْرَفُ بِهِ» اسنادہ ضعیف جذا ، رواہ البیھقی فی شعب الایمان (6942 ، نسخۃ محققۃ : 6543) * فیہ حفص بن سلیمان : متروک ۔ (ضَعِيف)
‘উসমান ইবনু ‘আফ্ফান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তির কোন ভালো বা মন্দ স্বভাব গোপনীয়ভাবে থাকে, আল্লাহ তা'আলা তা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করে দেন। তা দ্বারা তার পরিচয় উন্মোচিত হয়ে পড়ে।
খুবই যঈফ : হাফস্ ইবনু সুলায়মান মাতরূকুল হাদীস; য'ঈফাহ্ ১৯২৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ৬৯৪২।
