২৬/৫. অধ্যায়ঃ
লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৩৭-[২৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৩৭-[২৪]
وَعَن عمر بن الْخَطَّابِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا أَخَافُ عَلَى هَذِهِ الْأُمَّةِ كُلَّ مُنَافِقٍ يَتَكَلَّمُ بِالْحِكْمَةِ وَيَعْمَلُ بِالْجَوْرِ» رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ فِي «شُعَبِ الْإِيمَانِ» حسن ، رواہ البیھقی فی شعب الایمان (1777 ، نسخۃ محققۃ : 1641) [و احمد (1 / 22 ح 143 و سندہ حسن)]
‘উমার ইবনুল খত্ত্বাব (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : আমি (আমার) এ উম্মাতের প্রতি ঐ সকল মুনাফিক্বদের জন্য শঙ্কিত, যারা একদিকে উপদেশ ও কল্যাণমূলক কথা বলবে, অপরদিকে অন্যায় ও অত্যাচারের বহিঃপ্রকাশ করবে।
আলবানী (রহিমাহুল্লাহ) বলেন: আমি তার সনদ পাইনি, শুআবূল ঈমান ১৭৭৭; হিদায়াতু রুওয়াত ৫/৬৮।
