৩/১১. অধ্যায়ঃ
গোসলের সুন্নাত নিয়ম - প্রথম অনুচ্ছেদ
লেখক এ অধ্যায়ে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনে গোসলের কথা উল্লেখ করেননি। কারণ এ বিষয়ে কোন সহীহ হাদীস বর্ণিত হয়নি। অবশ্য এ বিষয়ে তিনটি হাদীস বর্ণিত হয়েছে যার সবগুলোই দুর্বল।
মিশকাতুল মাসাবিহ : ৫৩৭-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৭-[১]
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا جَاءَ أَحَدُكُمْ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ. مُتَّفَقٌ عَلَيْهِ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ জুমু‘আর সালাত আদায় করতে চাইলে (এর আগে) সে যেন গোসল করে। [১]
[১] সহীহ : বুখারী ৮৭৭, মুসলিম ৮৪৪, নাসায়ী ১৩৭৬, মালিক ১০৩/৩৩৮, আহমাদ ৫৩১২, দারেমী ১৫৭৭, সহীহ আল জামি‘ ৪৫৮।
