৪/৪৪. অধ্যায়ঃ
পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন - প্রথম অনুচ্ছেদ
এ অধ্যায়ে পোশাক ও শরীর ময়লা থেকে পরিষ্কার করা এবং তার পূর্ণতা হলো তৈল ও সুগন্ধি লাগানো- এ বিষয়ে আলোকপাত করা হয়েছে।’আন্ নিহায়া’ গ্রন্থেالتبكيرশব্দটি বাবে তাফ্’ইল থেকে এসেছে, অর্থাৎ প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। প্রত্যেক বিষয় যা দ্রুত করা হয় তাইالتبكير।
মিশকাতুল মাসাবিহ : ১৩৮৮-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩৮৮-[২]
وَعَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ وَبَكَّرَ وَابْتَكَرَ وَمَشى وَلَمْ يَرْكَبْ وَدَنَا مِنَ الْإِمَامِ وَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ كَانَ لَه بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ: أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا». رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ
আওস ইবনু আওস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জুমু’আর দিনে পোশাক-পরিচ্ছদ ধুইবে ও নিজে গোসল করবে। এরপর সকাল সকাল প্রস্তুত হবে। সওয়ার না হয়ে পায়ে হেঁটে আগে মসজিদে যাবে। ইমামের নিকট গিয়ে বসবে। চুপচাপ ইমামের খুতবাহ্ শুনবে। বেহুদা কাজ করবে না। তার প্রতি কদমে এক বছরের ‘আমালের সওয়াব হবে। অর্থাৎ এক বছরের দিনের সিয়াম ও রাতের সালাতের ‘আমালের পরিমাণ সওয়াব হবে। (তিরমিযী, আবূ দাউদ, নাসায়ী, ইবনু মাজাহ্) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৩৪৫, ইবনু মাজাহ্ ১০৮৭, ইবনু আবী শায়বাহ্ ৪৯৯০, ইবনুর হিব্বান ২৭৮১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৮৭৮, শারহুস্ সুন্নাহ্ ১০৬৫, সহীহ আত্ তারগীব ৬৯০, সহীহ আল জামি‘ ৬৪০৫, নাসায়ী ১৩৮১, ১৩৮৪, আহমাদ ১৬১৭৩, আত্ তিরমিযী ৪৯৬।
