৪/৪৪. অধ্যায়ঃ
পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন - প্রথম অনুচ্ছেদ
এ অধ্যায়ে পোশাক ও শরীর ময়লা থেকে পরিষ্কার করা এবং তার পূর্ণতা হলো তৈল ও সুগন্ধি লাগানো- এ বিষয়ে আলোকপাত করা হয়েছে।’আন্ নিহায়া’ গ্রন্থেالتبكيرশব্দটি বাবে তাফ্’ইল থেকে এসেছে, অর্থাৎ প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। প্রত্যেক বিষয় যা দ্রুত করা হয় তাইالتبكير।
মিশকাতুল মাসাবিহ : ১৩৯১-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩৯১-[৫]
وَعَن سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «احْضُرُوا الذِّكْرَ وَادْنُوا مِنَ الْإِمَامِ فَإِنَّ الرَّجُلَ لَا يَزَالُ يَتَبَاعَدُ حَتّى يُؤَخَّرَ فِي الْجنَّة وَإِن دَخَلَهَا» . رَوَاهُ أَبُوْ دَاوُدَ
সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা জুমু’আর দিন খুতবার সময় উপস্থিত থাকবে এবং ইমামের কাছাকাছি বসবে। কারণ কোন ব্যক্তি পেছনে থাকতে থাকতে (অর্থাৎ প্রথম সারিতে না গিয়ে পেছনের সারিতে থাকে) অবশেষে জান্নাতে প্রবেশেও পেছনে পড়ে যাবে। (আবূ দাউদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১১০৮, আহমাদ ২০১১৯, মুসতাদরাক লিল হাকিম ১০৬৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৯২৯, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ৩৬৫, সহীহুল জামি‘ ২০০।
