৪/৪৪. অধ্যায়ঃ
পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন - প্রথম অনুচ্ছেদ
এ অধ্যায়ে পোশাক ও শরীর ময়লা থেকে পরিষ্কার করা এবং তার পূর্ণতা হলো তৈল ও সুগন্ধি লাগানো- এ বিষয়ে আলোকপাত করা হয়েছে।’আন্ নিহায়া’ গ্রন্থেالتبكيرশব্দটি বাবে তাফ্’ইল থেকে এসেছে, অর্থাৎ প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। প্রত্যেক বিষয় যা দ্রুত করা হয় তাইالتبكير।
মিশকাতুল মাসাবিহ : ১৩৯২-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩৯২-[৬]
وَعَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ تَخَطَّى رِقَابَ النَّاسِ يَوْمَ الْجُمُعَةِ اتَّخَذَ جِسْرًا إِلى جَهَنَّمَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هذَا حَدِيثٌ غَرِيبٌ
সাহল ইবনু মু‘আয ইবনু আনাস আল জুহানী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জুমু’আর দিনের জামা’আতে যে ব্যক্তি মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে যাবার চেষ্টা করবে, ক্বিয়ামতে দিন তাকে জাহান্নামের ‘পুল’ বানানো হবে। (তিরমিযী; তিনি বলেন হাদীসটি গারীব) [১]
[১] হাসান লিগায়রিহী : আত্ তিরমিযী ৫১৩, ইবনু মাজাহ্ ১১১৬, শারহুস্ সুন্নাহ্ ১০৮৬, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ৩১২৩, য‘ঈফ আত্ তারগীব ৪৩৭, য‘ঈফ আল জামি‘ ৫৫১৬।
